মিয়ানমারের নাগরিকসহ আটক ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়ে দুই বাংলাদেশি ও ছয় মিয়ানমারের নাগরিককে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। ২৬ জুলাই দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. বদরুদ্দোজার নেতৃত্বে শাহপরীর দ্বীপ উত্তরপাড়ায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিসহ আটজনকে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন মিয়ানমারের মংডু এলাকার বদুরছড়া এলাকার জালাল আহমদের মেয়ে সনজিদা বেগম, ছেলে মো. রেজোয়ান, মেয়ে নূর কায়দা, সোনা আলীর মেয়ে মিনারা বেগম, রেহেনা বেগম, সোনা আলীর স্ত্রী নূর রোইদা (৬০), কক্সবাজারের দক্ষিণ ঘোনাপাড়ার মৃত জাফর আহমদের স্ত্রী ইলিয়াছ খাতুন ও মেয়ে সাজেদা বেগম।