মীনা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীনা দিবস ২০১০ উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে গত ৩০ জানুয়ারি নগরের মিউনিসিপ্যাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশচন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাহাবুবুন নাহার। বক্তব্য দেন পিটিআইয়ের সহকারী সুপার কামরুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা, শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম, মো. মামুন কবির, হূষীকেশ শীল, সাঈদা আলম প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।