বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে জেলা কমান্ডার হিসেবে মীর আবদুল হান্নান পুনর্নির্বাচিত হয়েছেন। ডেপুটি কমান্ডার হয়েছেন মো. শাহজাহান ও আবদুর রহমান মজুমদার। গত বুধবার সারা দেশের ন্যায় জেলা কমান্ডের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচনও অনুষ্ঠিত হয়।
জেলা কমান্ডের নির্বাচিত অন্য হলেন সহকারী ইউনিট কমান্ডার মোশাররফ হোসেন (সাংগঠনিক), গোলাম কিবরিয়া ভূঁঞা (প্রচার), কামাল উদ্দিন রহমানী (তথ্য ও গবেষণা), আবদুল কদ্দুছ (অর্থ), মোস্তফা হায়দার চৌধুরী (সাহিত্য ও সংস্কৃতি), সাহাব উদ্দিন (ত্রাণ ও সমাজকল্যাণ), রশীদ আহাম্মদ (শ্রম ও জনশক্তি), মোহাম্মদ গোলাম মাওলা (দপ্তর), হাবিবুল মোস্তফা (প্রকল্প ও সমবায়), মজিবুল হক ভূঁঞা (শিক্ষা পাঠাগার ও মিলনায়তন), কার্যকরী সদস্য মো. ইব্রাহিম, ছালেহ আহম্মদ ও নুরুল ইসলাম মজুমদার।
এ ছাড়া বিভিন্ন উপজেলায় কমান্ডার ও ডেপুটি কমান্ডার নির্বাচিত হয়েছেন ফেনী সদরে নুরুল আফছার ও এমদাদুল হক, সোনাগাজীতে সৈয়দ নাসির উদ্দিন ও মো. ইসমাইল, ছাগলনাইয়ায় মো. ইউছুপ চৌধুরী ও সৈয়দ আবদুর রহিম, ফুলগাজীতে আবুল বাসার ও কাজী আবদুর রহিম, পরশুরামে হুমায়ুন শাহরিয়ার ও কামাল উদ্দিন এবং দাগনভূঁঞায় শরিয়ত উল্যাহ ও জাফর আহম্মদ।