মুকুল রতন বড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ সম্প্রদায়ের প্রকাশনা বোধি বার্তার সম্পাদক মুকুল রতন বড়ুয়া আর নেই। ৩ মে ভোর চারটায় হূদেরাগে আক্রান্ত হয়ে আসকারদীঘির পাড়ের নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ঢাকার বাংলাদেশ বৌদ্ধ সমিতি চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি ছিলেন। কর্মজীবনে তিনি সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় হিসাব শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের ৭ জুলাই তিনি এ পদ থেকে অবসর গ্রহণ করে লেখালেখির সঙ্গে সম্পৃক্ত হন। তাঁর মৃত্যুতে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও বৌদ্ধ সমিতির নেতারা শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।