মুক্তধারায় ফিরে এল স্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য রাজ্য উত্তরকূটের মধ্য দিয়ে বয়ে চলেছে মুক্তধারার ঝরনাধারা। রাজ্যের নিম্নভাগে রয়েছে শিবতরাই। দুর্ভিক্ষে আক্রান্ত শিবতরাইবাসী খাজনা না দেওয়ায় ক্রুব্ধ রাজা শাস্তিস্বরূপ যন্ত্ররাজ বিভূতিকে দিয়ে মুক্তধারায় বাঁধ দিলেন। দানবীয় শক্তির ফলে শিবতরাইবাসী বঞ্চিত হলো প্রকৃতির আশীর্বাদ থেকে। কিন্তু রাজপুত্র অভিজিৎ মানতে পারেনি এ কাজ। তাই বিক্ষুব্ধ শিবতরাইবাসীর সাঙ্গে যোগ দিয়ে অভিজিৎ ভেঙে দেন বাঁধের প্রতিবন্ধকতা। তবে মুক্তধারায় স্বাভাবিক স্রোত ফিরে এলেও ফিরে আসেন না অভিজিৎ। গত ৫ ও ৬ মার্চ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে সরকারি পৃষ্ঠপোষকতায় নির্মিত নাটক গণায়ন নাট্য সম্প্রদায়ের ৩০তম প্রযোজনা মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা নাটক অবলম্বনে নির্মিত এ নাটকের অষ্টম মঞ্চায়ন ছিল গত মঙ্গলবার। নাটকের নির্দেশনায় ছিলেন ড. কুন্তল বড়ুয়া। মঞ্চ ও আলোক পরিকল্পনায় অসীম দাশ, পোশাক পরিকল্পনায় প্রমা অবন্তী এবং রূপসজ্জায় ছিলেন শাহীনুর সরোয়ার। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রণজিৎ রক্ষিত, অনির্বাণ ভট্টাচার্য, বাপ্পা চৌধুরী, শুভ্রা বিশ্বাস, সাহিদ উদ্দীন প্রমুখ।