মুক্তার ওজন ৩৪ কেজি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ফিলিপাইন। এর ওজন ৩৪ কেজি। এটি প্রায় ১০ বছর আগে পালাওয়ান দ্বীপের এক জেলে খুঁজে পান। পালাওয়ানের এক সরকারি কর্মকর্তা বলেন, ওই জেলে এই মুক্তার দাম বুঝতে পারেননি। এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে লুকিয়ে রেখেছিলেন।
আইলিন আমুরাও নামের ওই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘যখন ওই জেলে মুক্তাটি নিয়ে আসেন, তা দেখে আমরা অবাক হয়ে যাই।’
এটি বিশ্বের সবচেয়ে বড় মুক্তা কি না, তা রত্নবিদদের কাছ থেকে অনুমোদনের অপেক্ষায় আছে। মুক্তাটি ৬১ সেন্টিমিটার প্রশস্ত ও ৩০ সেন্টিমিটার দীর্ঘ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মুক্তার রেকর্ড পার্ল অব লাও জুর। এর ওজন ৬ দশমিক ৪ কেজি। তথ্যসূত্র: বিবিসি।