মুক্তিযুদ্ধ গবেষণা কাউন্সিলের উদ্যোগে স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কাউন্সিলের উদ্যোগে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ পূর্বাঞ্চলের উপ-অধিনায়ক এম এ মান্নান এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা কাউন্সিল চেয়ারম্যন মোফাচ্ছেল চৌধুরীর সভাপতিত্বে ও মছরুর হোসেনের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাস্কর ডি কে দাস, মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল কাশেম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ও স্বপন সেন। বক্তব্য দেন নুরুল ইসলাম, জাহিদুল ইসলাম তানসির প্রমুখ।
বক্তারা বলেন, যুগে যুগে এম এ মান্নান ও কাজী ইনামুল হক দানু বাঙালি জাতির চেতনায় উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে তাঁদের যে অবদান, তা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। বিজ্ঞপ্তি।