মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের তহবিল হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীদশের উদ্যোগে কাজটা শুরু হয়েছিল প্রায় দুই মাস আগে। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে তারা তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে। ঢাকা ও চট্টগ্রাম দেশীদশে চলে এই তহবিল সংগ্রহ। গত ৩১ মার্চ ঢাকার দেশীদশ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই তহবিলের অর্থ হস্তান্তর করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিদের হাতে। ‘এই তহবিল শুধু অর্থের দিক দিয়ে বড় নয়, এতে মিশে আছে দেশের প্রতি মানুষের ভালোবাসা। অনেকে টিফিনের টাকা বাঁচিয়ে এর সঙ্গে যুক্ত হয়েছে। এটি খুবই তাৎপর্যপূর্ণ।’ বলেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। শুরুতে দেশীদশের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন খালেদ মাহমুদ খান। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক সবাইকে ধন্যবাদ দেন। ভবিষ্যৎ প্রজন্মকে এই কার্যক্রমের সঙ্গে থাকার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে তহবিল সংগ্রহ কার্যক্রমের সমন্বয়ক ছিলেন দেশীদশের শাহীন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের ক্রেতা ও সব শ্রেণীর মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছে।’ পরে দেশীদশের উদ্যোক্তরা সংগৃহীত অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী, স্থপতি রবিউল হুসাইন উপস্থিত ছিলেন। সমগীত শিল্পীদলের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।