মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভৈরবে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বিকেলে পৌরশহরের চণ্ডিবের মহল্লায় অবস্থিত হাজি আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার মিলনায়তনে আয়োজনটি করে ভৈরব বন্ধুসভা।
আলোচনায় অংশ নেন নোভেল অর্গানাইজেশন একাডেমির পাপিয়া সিদ্দিকী, হাজি আসমত আলী এতিম শিশু পরিবারের সাংস্কৃতিক শিক্ষিকা নাসরিন সিদ্দিকী, প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বন্ধুসভার সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জনি আলম, বন্ধু পল্লব কুমার দাস, সদস্যসচিব মুক্তাদির মোহাইমিন, সুমি, রাজিবুল হাসান প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়।