মুক্তিযুদ্ধে চট্টগ্রাম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিআইসিতে মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্য পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো
টিআইসিতে মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্য পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো

নাচ, গান ও কথামালার আয়োজনে ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মোড়ক উন্মোচন করা হয়েছে মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বইয়ের। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোচনের আসর বসেছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। 
১৯৪৭ থেকে ১৯৭১ সাল। দেশভাগ থেকে মুক্তিযুদ্ধ। একের পর এক ঘটেছে নানা ঘটনা। কখনো ভাষা আন্দোলন, কখনো ছয় দফা কিংবা গণ–অভ্যুত্থানে মুখর ছিল রাজপথ। অবশেষে স্বাধীন একটি ভূখণ্ড সৃষ্টির লক্ষ্যে মানুষ ঝঁাপিয়ে পড়েছিল যুদ্ধে। প্রাপণ একাডেমি পরিবেশিত একাত্তরের সেই দিনগুলি শিরোনামের নৃত্যনাট্যে এভাবেই বাংলাদেশের জন্মসময়কে তুলে ধরা হয়। অনন্য বড়ুয়ার নির্দেশনায় এ নৃত্যনাট্যে অংশ নেন ১২ জন নৃত্যশিল্পী। এ নৃত্যনাট্যে দেখা যায়, যে প্রত্যাশা নিয়ে সবাই যুদ্ধে ঝঁাপিয়ে পড়েছিল, সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। এখনো দেশের মানুষ ভালো নেই, গড়ে ওঠেনি অসাম্প্রদায়িক চেতনা। তবে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয় এ নৃত্যনাট্যে। নতুনেরা এসব ব্যর্থতার শিকল ভেঙে গড়ে তুলবে স্বপ্নের দেশ—এমন প্রত্যাশা নিয়ে শেষ হয় নৃত্যনাট্য।
নৃত্যনাট্য পরিবেশনার আগে ছিল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের কণ্ঠে সংগীতের আয়োজন। এতে গান পরিবেশন করেন সুজিত রায়, মৃণাল ভট্টাচার্য ও জয়ন্তী লালা।