মুক্তিযুদ্ধে চট্টগ্রাম গ্রন্থের প্রকাশনা উৎসব ৬ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডের উদ্যোগে প্রকাশিত গ্রন্থ মুক্তিযুদ্ধে চট্টগ্রাম–এর প্রকাশনা উৎসব ৬ সেপ্টেম্বর শনিবার বিকেল চারটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক এম এ ছালাম। মুখ্য আলোচক থাকবেন ড. মুনতাসীর মামুন ও মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি।