মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা  প্রথম আলো
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রথম আলো

নানা কর্মসূচির মধ্য দিয়ে নগর ও জেলার বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। কিন্তু সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লড়াই এখনো চলছে। তাই আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিতে হবে।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ব- বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আমরা যদি ধর্ম, বর্ণ, গোত্র ও নানা মতবাদ ভুলে গিয়ে শুধু দেশের স্বার্থে এককাতারে মিলিত হতে পারি, তাহলেই সূচিত হবে নতুন বাংলাদেশের।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান। বক্তব্য দেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক মীর মোহাম্মদ নুরুল আবসার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহ আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার সজল বড়ুয়া প্রমুখ।
এরপর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রদর্শিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন।
সাদার্ন বিশ্ববিদ্যালয়: সাদার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পালন করা হয় নানা কর্মসূচি। সকালে জাতীয় পাতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান। উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আবদুল মুক্তাদীর, ফার্মাসি বিভাগের প্রধান মহিউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান সামসুজ্জামান খান, আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন চৌধুরী, রেজিস্টার মন্তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে দেশাত্মবোধক গান, নাচ ও আবৃত্তি পরিবেশিত হয়।

মহেশখালীতে দুই খুদে শিল্পীর চিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থী ও অতিথিরা
মহেশখালীতে দুই খুদে শিল্পীর চিত্র প্রদর্শনী দেখছেন দর্শনার্থী ও অতিথিরা

মহেশখালী: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উদীচী শিল্পীগোষ্ঠী মহেশখালী সংসদ এই প্রদর্শনীর আয়োজন করে। জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া দুই খুদে শিল্পী মংলাওয়ান ও রেজাউল করিমের আঁকা ছবি এতে স্থান পায়। ২৬ মার্চ প্রদর্শনী উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেকুল্লাহ।
প্রদর্শনী বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান দীলিপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।
বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ও উপজেলা কমিটির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। প্রদর্শনী শেষ হয় ২৮ মার্চ।
সাতকানিয়া আওয়ামী লীগ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আয়ুব চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. নাসিম উদ্দিন, মুজিবুর রহমান, যুবলীগ নেতা ওসমান গণি, ফরহাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরাফাত রহমান, মোহাম্মদ রেজাউর রহমান, এহেছান নোমান, ইশরাত জাহান, রুবাইয়াত চৌধুরী প্রমুখ।
চিকনদন্ডী আওয়ামী লীগ: চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন কাজী এনামুল হক, এস এম মোরশেদ আলম চৌধুরী, আলী নাছের চৌধুরী, আবু লাইচ, হাসান জামান, নাসের আহমেদ, মো. কামাল উদ্দিন, ইছা চৌধুরী, ইয়াছিন চৌধুরী, আবদুর রশিদ, কাজী শওকত আকবর, মাসুদ জামান, মীর কাশেম, সুমন চৌধুরী, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
ব্র্যাক স্কুল: স্বাধীনতা দিবস উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির পাঁচলাইশ শাখা আয়োজিত ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি চট্টগ্রাম আরবান এলাকার জ্যেষ্ঠ ব্যবস্থাপক এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন সেবু বড়ুয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন পাঁচলাইশ শাখার জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হুদা, কর্মসূচি সংগঠক মোহাম্মদ হারিছ মিয়া, মোহাম্মদ খলিল আনোয়ার, শিরিনা আক্তার, নওরীন সুলতানা প্রমুখ।
এতে অংশ নেয় স্কুলের এক হাজার ৫৬ জন শিক্ষার্থী। অনুষ্ঠান উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা কলোনি ডেবারপাড় মাঠে শিক্ষার্থীরা জাতীয় প্যারেড ময়দানের সঙ্গে একাত্ম হয়ে হাজারো কণ্ঠে গাইল জাতীয় সংগীত।
সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে গত বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী- দের কুচকাওয়াজ প্রদর্শনের আয়োজন করা হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল মোনাফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম, সাবেক কমান্ডার এল এম জি আবু তাহের, মহিলা মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত চৌধুরী প্রমুখ।
মহানগর ছাত্রদল: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর ছাত্রদলের সভা রাঙ্গুনিয়ার শহীদ জিয়ার প্রথম মাজারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।
সীতাকুণ্ড: সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সীতাকুণ্ডে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে উপজেলা শহীদ মিনারে ফুল দেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। এরপর উপজেলা প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশে ফুল দেওয়া হয়। পরে সীতাকুণ্ড উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা কুজকাওয়াজ, খেলাধুলাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা একাত্তরের মানবতাবিরোধী অপ- রাধের সঙ্গে জড়িতদের ফাঁসি নিশ্চিত করার দাবি করেন।
মিরসরাই: শোভাযাত্রা, সমাবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযোদ্ধা সমাবেশের মধ্য দিয়ে মিরসরাইয়ে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে।
২৬ মার্চ বেলা ১১টায় মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা শেষে সমাবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময় শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
২৬ মার্চ রাত ১২টা এক মিনিটে উপজেলা কেন্দ্র্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপি, ছাত্রদল, মিরসরাই প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন দুপরে মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে মিরসরাই বন্ধুসভার দেয়ালিকা রংধনুর মোড়ক উন্মোচন করা হয়।