মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান
ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে বিজয় দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ইউনিয়নের হাজীরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক দিদারুল বশর চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা এ এম শামসুদ্দীন, সুয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বদিউল আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আলম ও জেলা শ্রমিক লীগ নেতা প্রদীপ দাশ।