মুক্তিযুদ্ধের নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূকাভিনয় পত্রিকা প্যান্টোমাইম-এর আয়োজনে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমীতে। ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, ঢোলবাদন ও আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।প্যান্টোমাইম মুভমেন্ট, অনাদিকল্প ও আলোর খোঁজে নাট্য পরিবার উৎসবে তাদের নাটক মঞ্চস্থ করে। উৎসবের প্রথম দিন মূকাভিনয় দল প্যান্টোমাইম মুভমেন্টের মূক-নাটক ফ্রিডম ও দ্য বর্ডার মঞ্চস্থ হয়।দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় অনাদিকল্পের প্রযোজনা সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ১৯৭১। তৃতীয় দিনের আলোর খোঁজে নাট্য পরিবারের প্রযোজনায় মঞ্চস্থ হয় নাটককবর। নাটক শেষে শিল্পকলার মুক্তাঙ্গনে ভাঙা হাটের মেলা শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।