মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম শাখার অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বন্ধের দাবি করে যারা তাদের চিহ্নিত করতে হবে নতুন প্রজন্মকে। ৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী। সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনে বক্তব্য দেন জিতেন্দ্র প্রসাদ মন্টু, ডা. আবু ইউসুফ চৌধুরী, ড. মাহমুদ হাসান, নুরুল আলম মন্টু, কাজল দাশ গুপ্ত, জসিম উদ্দিন, মো. আজম উদ্দিন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।