মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম শাখার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোলাম আজম প্রতিরোধ দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রাম শাখার উদ্যোগে ‘ঘাতক প্রতিরোধের চলমান যুদ্ধ ও প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা ২৬ জুলাই দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য-সচিব বেদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন নুরে আলম সিদ্দিকী, জসীম উদ্দিন, কফিল উদ্দিন, মো. তারেক, ওয়াসিম উদ্দিন, রিপন সেন, শিবলী নোমান, ইখতিয়ার উদ্দিন প্রমুখ। সভা সঞ্চালন করেন রাশেদ খান মেনন। বিজ্ঞপ্তি।