মেয়েটির নাম ডুগডুগি। সেও স্বপ্ন বুনে ভবিষ্যতের। কিন্তু রাষ্ট্রের ব্যর্থতা, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সামাজিক অবক্ষয়ে সে হারিয়ে যায় অন্ধকারের চোরাগলিতে। হয়ে উঠে যৌনকর্মী। চাপা পড়ে যায় লালিত স্বপ্ন। এভাবে এগিয়ে যায় অন্তর্দাহ নাটকের কাহিনি। ২১ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় নাট্যোৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। থিয়েটার ওয়ার্কশপ প্রযোজিত এ নাটক রূপান্তর ও নির্দেশনায় ছিলেন তাপস শেখর।
এর আগে ২০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীতে শুরু হয় ১২ দিনব্যাপী নাট্যোৎসব। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উৎসব আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী সমপাদক এম এ মালেক। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাব্বী মিয়া ও সাংবাদিক আ ক ম রইসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সমপাদক মুহম্মদ শাহ্ আলম। এরপর মিলনায়তনে মঞ্চস্থ হয় উত্তরাধিকার নাট্যদলের নাটক মৃত্যুপাখি। এ ছাড়া বিভিন্ন দিনে মঞ্চস্থ হয় কথক থিয়েটারের করোটি, অরিন্দম নাট্য সমপ্রদায় কবি, জেলা শিল্পকলা একাডেমীর বধ্যভূমি ও গণায়ন নাট্য সমপ্রদায়ের মুক্তধারা। আজ ২৬ ডিসেম্বর প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের সলিউশন এক্স, ২৭ ডিসেম্বর গণায়ন নাট্য সমপ্রদায়ের যায় দিন ফাগুনে দিন ও সমীকরণ থিয়েটারের ময়না, ২৮ ডিসেম্বর নাট্যাধারর সূর্যসেন , ২৯ ডিসেম্বর তির্যক নাট্য গোষ্ঠীর নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে , ৩০ ডিসেম্বর নান্দীমুখের তবুও মানুষ এবং শেষ দিনে অঙ্গন থিয়েটার ইউনিটের নাটক জুতা আবিষ্কার ও বর্ণ বিপর্যয় মঞ্চস্থ হবে।