প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ১৫ ডিসেম্বর শুরু হয়েছে। কেরানীহাটে মেলার উদ্বোধন করেন চন্দনাইশ-সাতকানিয়া-লোহাগাড়ার দায়িত্বপ্রাপ্ত সাংসদ চেমন আরা তৈয়ব। এতে প্রধান অতিথি ছিলেন ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। বক্তব্য দেন সাবেক সাংসদ এম এ ছিদ্দিক, মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান আ ম ম মিনহাজুর রহমান, মহাসচিব আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ, অধ্যাপক মো. হামিদ হোসাইন, দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাফর আলম প্রমুখ।