মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে ২০১৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি সাতকানিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোতালেব। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মাসুম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈমুদ্দিন হাসান চৌধুরী। বক্তব্য দেন মো. শাহজাহান, আবুল কালাম, রূপকুমার নন্দী, আয়ুব চৌধুরী, এমএ তাহের, জালাল উদ্দিন, আবদুল গফুর, নাসির উদ্দিন, রাশেদুল আরেফিন, আবদুল মালেক খান, জিয়াউল হক, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ফরহাদুল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।