সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্ব নিয়ে স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার মো. আবু তাহের, ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য ও মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবু তাহের। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল গণি, আলী আহমদ প্রমুখ।