মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম ১০ মে দিবাগত রাতে
নগরের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
পরদিন বাদ আসর ঢেমশা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উল্লেখ্য, আবুল কালাম রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানের বড় ভাই। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।