মুক্তিযোদ্ধা আবুল কালামের নাগরিক শোকসভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালামের নাগরিক শোকসভা আজ বৃহস্পতিবার বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। অতিথি থাকবেন প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। বিজ্ঞপ্তি।