মুক্তিযোদ্ধা আবুল কালামের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা আবুল কালামের শোকসভায় বক্তব্য দেন আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর
মুক্তিযোদ্ধা আবুল কালামের শোকসভায় বক্তব্য দেন আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর

সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালামের শোকসভা ১৫ মে ঢেমশা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সাতকানিয়ার উত্তর ঢেমশা নবযাত্রা সংঘ ও এলাকাবাসী এই শোকসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি আইএমএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর। বক্তব্য দেন মরহুমের ছোট ভাই রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন আহমদ, পূর্ব গাটিয়াডেঙ্গা হাবিবুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আলম ফারুকী, ঢেমশা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার,ঢেমশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। লাল-সবুজের পতাকা যত দিন থাকবে তাঁরা বাঙালি জাতির হৃদয়ে তত দিন বেঁচে থাকবেন। বিজ্ঞপ্তি।