মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, ‘‘‘বঙ্গবন্ধু’’ উপাধির নির্মাতা মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী ইতিহাসের একটি অংশ, তিনি আমাদের গর্ব। নিভৃতচারী এ যোদ্ধাকে চট্টগ্রাম একাডেমি সম্মানিত করেছে।’
৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে রেজাউল হক চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবর্ধনা উদ্যাপন পরিষদের সভাপতি আনোয়ারা আলম। একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক, সাংবাদিক রইসুল হক, লেখক সিরু বাঙালি, জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক নাসের রহমান, প্রাবন্ধিক সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস, প্রাবন্ধিক নেছার আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন উদ্যাপন পরিষদের সদস্যসচিব অজিত কুমার আইচ।
অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী। তিনি ‘বঙ্গবন্ধু’ উপাধি উদ্ভাবনের পেছনের সংক্ষিপ্ত কাহিনি তুলে ধরে বলেন, ‘মুক্তিযুদ্ধে আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে যাঁদের অবদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ছিল তাঁরা একে একে নিভে যাচ্ছেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও অবদানকে সংরক্ষণের জন্য স্বাধীন বাংলা ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছি। এ জন্য সবার সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ‘পরিচয়’ কবিতাটি আবৃত্তি করেন বাচিক শিল্পী আয়েশা হক। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায় ও লাকী দাশ। বিজ্ঞপ্তি।