মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) সাতটি পদে মোট ১৫৭ জন লোক নেবে বলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে শুধু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যারা আবেদনের সুযোগ পাবে। আবেদনপত্র অবশ্যই ১৫ অক্টোবর সন্ধ্যা ছয়টার মধ্যে অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
যেসব পদে নিয়োগ: এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা পদে ১০ জন, কর্মকর্তা পদে ২৫ জন, কম্পিউটার অপারেটর পদে ৯ জন, সুপারভাইজার পদে ৩০ জন, কোষাধ্যক্ষ পদে ৩৭ জন, ডেটা এন্ট্রি অপারেটর পদে ৪৫ জন এবং ড্রাইভার পদে ১ জন লোক নেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: ঊর্ধ্বতন কর্মকর্তা পদের প্রার্থীদের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) পাস হতে হবে। কর্মকর্তা, সুপারভাইজার ও কোষাধ্যক্ষ পদের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক পাস হতে হবে। আর কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ড্রাইভার পদের প্রার্থীদের এসএসসি পাস হতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা পদের প্রার্থীদের শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর প্রার্থীদের কম্পিউটার বিষয়ে এক বছরের ডিপ্লোমাসহ ডেটা এন্ট্রি অপারেটিং কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর ডেটা এন্ট্রি অপারেটর প্রার্থীদের টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০, ইংরেজিতে ২৮ শব্দের গতি হতে হবে। ড্রাইভার পদের প্রার্থীদের বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রার্থীদের বয়স ০১ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, সুপারভাইজার, কোষাধ্যক্ষ এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে বিভাগীয় প্রার্থীর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে রাকাবে কর্মরত) প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : সুপারভাইজার, কোষাধ্যক্ষ, ডেটা এন্ট্রি অপারেটর পদে শুধু রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে শুধু নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া অন্য সব পদে সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া: এসব পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট (www.rakub.org.bd) এ Apply online লিংকে প্রবেশ করে বর্ণিত নির্দেশনা মোতাবেক অনলাইন রেজিস্ট্রেশন ফি ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ ও অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। এ ছাড়া rakub2015ff.egalaxyds.com ওয়েবসাইটে প্রবেশ করেও অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণ করা যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number এবং পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শুধু ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট Biller ID নম্বর ৩২৬ এ নির্ধারিত আবেদন ফি জমা প্রদান করে অ্যাপ্লিকেশন ফরম পূরণপূর্বক আবেদনকারী তাৎক্ষণিকভাবে রোল নম্বর-সংবলিত প্রবেশপত্র ডাউনলোডের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
আরও জানতে: নিয়োগ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ
ফোন: ০৭২১-৮৬২৪৪৫ ওয়েবসাইট: (www.rakub.org.bd)।