মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকীর শোকসভা

‘মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকী পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে একজন সফল মানুষ। তিনি আজীবন গ্রামের মানুষকে আলোকিত করার জন্য কাজ করেছেন। দুর্নীতিবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি।’
১২ ডিসেম্বর বিকেলে চকরিয়ার দক্ষিণ কাকারার জামেয়া ইসলামিয়া এতিমখানা মাঠে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সৃষ্টি সমবায় সমিতি এই শোকসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মনছুর। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সচেতন নাগরিক (টিআইবি) সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সৃষ্টি সমবায় সমিতির সহসভাপতি নাছির উদ্দিন সওদাগর। বক্তব্য দেন সমিতির সভাপতি মোহাম্মদ হারুন, চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশিরুল আলম, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যাপক মোস্তফা জামান, কল্লোল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন ছিদ্দিকী, জহিরুল ইসলাম ছিদ্দিকীর ছেলে ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক আসিফুল হাসনাত ছিদ্দিকী প্রমুখ।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ বশির আহমদ। বিজ্ঞপ্তি।