মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে মুক্তিযুদ্ধের সংগঠক জিতেন্দ্র প্রসাদ নাথ ওরফে মন্টু হিন্দু কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম জেলার ট্রাস্টি মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সনাতনী সম্প্রদায়। ১০ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্যামলেন্দু দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নির্বাহী কর্মকর্তা হামিদুল হক, ভাইস চেয়ারম্যান রেহানা বেগম প্রমুখ। বক্তব্য দেন সংবর্ধনা কমিটির সদস্যসচিব নূপুর ধর, আশীষ চৌধুরী, অর্জুন কুমার নাথ, রতন দে প্রমুখ।