মুক্তিযোদ্ধা প্রজন্মের গণজমায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলা আদালত চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার দাবিতে গণসংগীত পরিবেশন, মোমবাতি জ্বালিয়ে রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শন ও গণজমায়েত চলছে। মুক্তিযোদ্ধা প্রজন্ম, সচেতন নাগরিক সমাজ ও প্রজন্ম ৭১-এর উদ্যোগে গত বুধবার অনুষ্ঠিত জমায়েতে বাঁশখালীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সচেতন নাগরিকেরা অংশ নেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ আচার্য্য, ডেপুটি কমান্ডার শামসুল আলম চৌধুরী, শেখ মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, জয়হরি সিকদার, দুলাল বড়ুয়া, প্রণব দাশ প্রমুখ।বক্তারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনের সময় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা নরপশু। বিচার না হওয়া পর্যন্ত জনগণ তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।সমাবেশে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।