মুক্তিযোদ্ধা মোহন বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা মোহন বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান ১৩ আগস্ট তাঁর গ্রামের বাড়ি রাউজান উপজেলার আবুরখীল গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এর আগে মুক্তিযোদ্ধাকে যুব উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে।শেষকৃত্য উপলক্ষে আয়োজন করা হয় স্মৃতিচারণা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন ভদন্ত জিনপ্রিয় মহাথের। সভায় প্রয়াতের পরিচিতি তুলে ধরেন বিশ্বজিৎ বড়ুয়া। বক্তব্য দেন ভদন্ত অভয়ানন্দ মহাথের, অধ্যাপক বনশ্রী মহাথের, অরুণানন্দ মহাথের, পরমানন্দ মহাথের, ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, মৃদুল বড়ুয়া, বীরেশ সদয় বড়ুয়া, মুক্তিযোদ্ধা দিলীপ বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন ভবতোষ বড়ুয়া। স্মৃতিচারণার আগে মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাউজান উপজেলা প্রশাসন, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি যুব শাখা, আওয়ামী লীগ, উরকিরচর ইউনিয়ন পরিষদ, আবুরখীল নন্দনকানন মৈত্রী সংঘ। উল্লেখ্য, মোহন বড়ুয়া ১২ আগস্ট বেলা একটায় হূদেরাগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পারলৌকিক শান্তি কামনার উদ্দেশে ১৫ আগস্ট প্রয়াতের বাড়িতে মহাসংঘদানও অনুষ্ঠিত হয়।