মুক্তিযোদ্ধা লাল দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেকেএস-লিবার্টি গ্রুপ ভলিবল লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দলের খেলোয়াড়েরা
সিজেকেএস-লিবার্টি গ্রুপ ভলিবল লিগে চ্যাম্পিয়ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র দলের খেলোয়াড়েরা

সিজেকেএস-লিবার্টি গ্রুপ ভলিবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
গত বৃহস্পতিবার অঘোষিত ফাইনালে পরিণত হওয়া লিগের শেষ খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ সেটে পরাজিত করে লিগের শিরোপা জেতে মুক্তিযোদ্ধা।
কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ক্লাব লিগের তৃতীয় স্থান লাভ করে। ফাইনালের সেরা খেলোয়াড় হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফয়সাল। লিগের সেরা খেলোয়াড় হন মুক্তিযোদ্ধা লাল দলের হরশিত এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান একই দলের রহমত আলী।
খেলা শেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উিদ্দন পুরস্কার বিতরণ করবেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভলিবল কমিটির চেয়ারম্যান ও সিজেকেএসের সহসাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন। বিজ্ঞপ্তি।