মুক্তিযোদ্ধা সংসদ বন অধিদপ্তর ইউনিটের সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ বন অধিদপ্তর ইউনিট চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের উদ্যোগে সম্প্রতি ঐতিহাসিক সাতই মার্চ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক কার্তিকচন্দ্র সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আলী কবির হায়দার। বক্তব্য দেন এমএ খালেক খান, আবদুল বারেক খান, মো. নুরুন নবী, মো. মতিউর রহমান, গাজী গোলাম মোস্তফা, মো. হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে বন অধিদপ্তরের মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি আহ্বান জানান। সভায় এম এ খালেককে আহ্বায়ক ও মো. হাবিবুর রহমানকে সদস্যসচিব করে চট্টগ্রাম ও রাঙামাটি অঞ্চলের ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।