মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের চট্টগ্রাম জেলা ইউনিট গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ নভেম্বর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের চট্টগ্রাম জেলা ইউনিট গঠিত হয়েছে। জুবিলি রোডস্থ মুক্তিযোদ্ধা ভবনে আয়োজিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভা সঞ্চালনা করেন দেওয়ান মাকসুদ আহমেদ। সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতারেকন্দ্রের শিল্পী মৃণাল ভট্টাচার্য ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিন। বক্তব্য দেন ডেপুটি কমান্ডার সরওয়ার কামাল, মাহবুবুল আলম চৌধুরী, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজিত রায়, জয়ন্তী লালা ও জেকব ডায়াস প্রমুখ।
পরে উপস্থিত সদস্যরা মৃণাল ভট্টাচার্য আহ্বায়ক, সুজিত রায়, মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, দেওয়ান মাকসুদ আহমেদকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। বিজ্ঞপ্তি।