মুক্তিযোদ্ধা সাত্তার স্মৃতি ক্রিকেটে সিংহরিয়া ইয়ং সোসাইটির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির হারুয়ালছড়িতে মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ছয় উইকেটে জয় পেয়েছে সিংহরিয়া ইয়ং সোসাইটি। ৩ ফেব্রুয়ারি স্থানীয় নয়াহাটসংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় রানার আপ হয়েছে পাটিয়ালছড়ি খায়রুজ্জামান মুন্সী স্মৃতি সংসদ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত উপসচিব এসএম জাহাঙ্গীর হোসাইন চৌধুরী। স্মৃতি সংসদের সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান অ্যাগ্রো প্রোডাক্টের পরিচালক কামাল উদ্দিন, সাংবাদিক তমাল চৌধুরী, হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাসান সরওয়ার আজম চৌধুরী, ভুজপুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম নূরী ও কাজী আহসান ইকবাল। বক্তব্য দেন কাজী গোলাম রাব্বানী ও বিএম সম্রাট। বিজ্ঞপ্তি।