মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুদান বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ৭ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের অনুদান দেওয়া হয়। হাটবাজারের ইজারার লভ্যাংশ থেকে এই অনুদান দেওয়া হয়। এ টাকা দিয়ে মুক্তিযোদ্ধাদের গৃহ মেরামত, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার ব্যয় নির্বাহ হবে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান মুক্তিযোদ্ধাদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুন, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো. মনছুর আলী, ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম ও মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি মো. আবুল হাশেম।