মুক্তির উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের আন্দোলন ‘যৌক্তিক পরিণতি’ পর্যন্ত না পৌঁছা অবধি চলবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের এমন গুমোট পরিস্থিতি থেকে কীভাবে মুক্তি মিলবে?

পালিয়ে গিয়ে
পালিয়ে গিয়ে

পালিয়ে গিয়ে
এভাবে চলতে থাকলে আমাদের তো মুক্তির জন্য পালিয়ে যেতে হবে রে!
তোর ভাই বিয়ে করল পালিয়ে! এখন আবার তুই পালিয়ে গেলে আমাদের মানসম্মান বলে তো কিছু থাকবে না!

সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করে
সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করে

সিনেমা হিসেবে আত্মপ্রকাশ করে
আর কোনো উপায় খুঁজে না পেলে, সিনেমা হিসেবে মুক্তি পেয়েও আমরা বক্স অফিস ফাটিয়ে দিতে পারি।
বক্স অফিস ফাটানোর জন্য এত কিছু না করে দু–চারটা ককটেল ফোটালেই হয়!

মুক্তিকে বিয়ে করে
মুক্তিকে বিয়ে করে

মুক্তিকে বিয়ে করে
মুক্তিকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, তাকে বিয়ে করা।
কিন্তু আমি তো জানি, প্রত্যেক মানুষই জন্মগতভাবে মুক্ত, তারপর একদিন তারা বিয়ে করে ফেলে!

মুক্তিনীতি চালু করে
মুক্তিনীতি চালু করে

মুক্তিনীতি চালু করে
সবার আগে মুক্তি চাই—এই দাবির ওপর ভিত্তি করে জাতীয় মুক্তিনীতি চালু করা জরুরি। পিয়ন সাহেব, এ–বিষয়ক ফাইলটি যেন কোথায় আছে?
স্যার, পাঁচ বছর ধরে মুক্তির অপেক্ষায় আছে।