মুক্তির সারথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের ৬২৯তম সংখ্যায় মূল রচনা ‘মুক্তির সারথি’ পড়ে খুব ভালো লেগেছে। বাংলাদেশের চরম দুঃসময়ে পাশে এসে দাঁড়ানো তাঁদের সবাইকে সম্মান জানানোর প্রচেষ্টাও ছিল অসাধারণ। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র আর ভৌগলিক বেড়াজালের সীমারেখাকে ডিঙিয়ে তারা সবাই সহায়তা করেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকার অভ্যুদয়ের জন্য। লড়াইয়ের উত্তাল দিনগুলোতে তারা যে যার অবস্থান থেকে চেষ্টা করে গেছেন এ ভাবনাটা সত্যিই হূদয় ছুঁয়ে যায়। আমাদের দেশ, মাটি, মানুষ, সরলতা, আমাদের দেশাত্মবোধকে তারা ভীষণ ভালোবাসেন। তাদের এই ভালোবাসাকে আমরাও শ্রদ্ধা করি, ভালোবাসি...শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়