মুখ ও মুখোশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের একটি প্রতিষ্ঠান এমনই মুখোশ তৈরি করছে, দেখে বোঝার উপায় থাকবে না আসলেই তা মুখোশ, না মুখ! মুখোশ তৈরির জন্য প্রথমেই মানুষের মুখের ছবি তোলা হয়। তারপর সেই ছবি ধরে তৈরি করা ত্রিমাত্রিক মডেলে। সবশেষে শক্ত ভিনাইল ক্লোরাইড দিয়ে ফুটিয়ে তোলা হয় ছবির মুখ। মুখোশগুলোর পোশাকি নাম রিয়াল-এফ। বিক্রি করা হয় ৩ হাজার ৯২০ ডলারে। ডেইলি মেইল