মুখোমুখি কথা ও কবিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, মাদারীপুর, খুলনা ও সিলেটের ছয় আবৃত্তিশিল্পীকে নিয়ে ১৮ জানুয়ারি আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন। ‘মুখোমুখি কথা ও কবিতায়’ শিরোনামে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে এই আসর অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল পুঁথিপাঠ আর বন্দনা। এরপর ছিল কথামালা পর্ব। এ পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উদয় শংকর দাশ ও মানজুর মুহাম্মদ। প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
কথামালা পর্ব শেষে ছিল প্রমার শিল্পীদের বৃন্দ পরিবেশনা। এরপর কবিতা পাঠ করে শোনান ঢাকার স্বরশ্রুতি আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক মীর মাসরুর জামান, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদুল হাকিম, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের ইকবাল আহমেদ, মাদারীপুরের মাত্রা আবৃত্তি সংগঠনের শাহাদাত হোসেন, খুলনার বাক আবৃত্তি অনুশীলন চক্রের সভাপতি সুলতান মাহমুদ ও সিলেটের মৃত্তিকা মহাকালের মুখ্য নির্বাহী সাইমুম ইভান।