মুজাফফরাবাদ এনজে উচ্চবিদ্যালয়ের পুনর্মিলনী সম্পন্ন
পটিয়ার মুজাফরাবাদ এনজে উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী হয়েছে ১৯ মার্চ। তিন পর্বের এ অনুষ্ঠানে ছিল সাবেক শিক্ষার্থীদের শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ। উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক এসকে নন্দীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্যসচিব শিহাব উদ্দীন মাহমুদ। অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা পদক দেওয়া হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিনোদবিহারী রায় চৌধুরী, নুরুজ্জামান চৌধুরী, এএফএম মনছফ আলী, আব্দুল্লাহ আল হারুন চৌধুরীসহ বিদ্যালয়ের প্রয়াত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের। বিভিন্ন পর্বে অংশ নেন জসিম উদ্দীন, এমএ জাফর, মফজল আহমদ চৌধুরী, তাপসী ঘোষ রায়, রেজাউল করিম চৌধুরী, ওমর সুলতান, আহমদ হোসেন ও এমএ মতিন। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মো. ইউসুফ আলী, রফিক আহাম্মদ, আক্তার কবির চৌধুরী, জহিরুল ইসলাম, বিপ্লব সেন, আবদুর রহিম, জয় প্রকাশ দত্ত, আবু তাহের প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন শিল্পী রবি চৌধুরী। বিজ্ঞপ্তি।