মুজাফফরাবাদ গণহত্যা দিবস উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালন উপলক্ষে স্থানীয় সংগঠন সমন্বয়ের সভা সম্প্রতি মুজাফফরাবাদ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি পলাশ দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রকাশ ঘোষ, জয় প্রকাশ দত্ত, প্রদীপ কর, বিপ্লব সেন, রূপায়ণ বিশ্বাস, কান্তিময় ঘোষ প্রমুখ। সভায় সঞ্জয় চৌধুরীকে আহ্বায়ক ও বিপ্লব সেনকে সদস্যসচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা প্রশাসন ও সমন্বয়ের উদ্যোগে ৩ মে মুজাফফরাবাদ গণহত্যা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।