মুজাফরাবাদ কালী মন্দিরে গীতা শিক্ষাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া মুজাফরাবাদ কালী মন্দিরের গীতা শিক্ষাকেন্দ্র উদ্বোধন, শতবর্ষ স্মারক উন্মোচন ও পুনর্মিলনী অনুষ্ঠান ৯ জানুয়ারি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী। আরও বক্তব্য দেন প্রণব চৌধুরী, বনগোপাল চৌধুরী, সত্যরঞ্জন চৌধুরী, গৌরী শঙ্কর চৌধুরী, সঞ্জয় চৌধুরী, নারায়ণ চৌধুরী, সমর বিশ্বাস, অতুল চৌধুরী প্রমুখ। শেষে সংগীত পরিবেশন করেন শিবানী বিশ্বাস, পূর্ণতা চৌধুরীসহ অন্য শিল্পীরা। বিজ্ঞপ্তি।