মুজিবনগর দিবসে উত্তর জেলা আওয়ামী লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সভা ১৭ এপ্রিল বিকেলে দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মো. মঈনুদ্দিন। শিক্ষা ও মানবসম্পদ–বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম। বক্তব্য দেন জিতেন্দ্র প্রসাদ নাথ, জাফর আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, মো. সেলিম উদ্দিন, দিলোয়ারা ইউসুফ, বাসিন্ত পালিত, ওসমান গণি চৌধুরী, রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, ফারুক হোসেন চৌধুরী প্রমুখ।
সভায় এম এ সালাম বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন।
১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। বিজ্ঞপ্তি।