মুজিবনগর সরকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে ১৭ এপ্রিল সন্ধ্যায় মুজিবনগর সরকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ হাসনী, পরিষদের যুগ্ম সম্পাদক সুরজিৎ দত্ত এবং সাংগঠনিক সম্পাদক তারেক খান চৌধুরী। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের আনুষ্ঠানিক শপথগ্রহণ বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসে অনন্য এক দিন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাট্য পরিবেশন করেন রেখা বড়ুয়া, ফেরদৌসী মীনোমুন, সাজ্জাদ চৌধুরী, শাহরিয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি