কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর (৫৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতারা। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম, চকরিয়া আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। মুজিবুর রহমান চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় চট্টগ্রামের হলি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন বিকেল পাঁচটায় মানিকপুর উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।