প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার অনুষ্ঠিত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মৃতি মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাদার্নের আইন বিভাগের শিক্ষার্থীরা।
সম্প্রতি লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। দলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ শিহাব উদ্দিন ও খান হাবিবা মোস্তারিন।
আইন বিভাগের শিক্ষার্থীদের এমন কৃতিত্বে তঁাদের অভিনন্দন জানিয়েছেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা ও বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সরওয়ার জাহান। বিজ্ঞপ্তি।