মুঠোফোন ব্যবহারে নারী-পুরুষ ভিন্নতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএমএস বা খুদে বার্তা ও ই-মেইল পাঠানোর কাজে মুঠোফোন ব্যবহারের প্রবণতা মেয়েদের মধ্যে বেশি। সম্পর্ক তৈরি ও গভীরতর আলাপচারিতার জন্য তারা যন্ত্রটির সদ্ব্যবহার করে থাকে। আর ছেলেরা মূলত বিনোদনের চাহিদা পূরণ এবং সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলো ব্যবহারের জন্যই মুঠোফোন ব্যবহার করে থাকে। যুক্তরাষ্ট্রের বেলর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন জার্নাল অব বিহেভিয়ারাল অ্যাডিকশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দেশটির কলেজছাত্রীরা আধুনিক মুঠোফোনে দিনে গড়ে ১০ ঘণ্টা সময় কাটায়। আর একই স্তুরের ছাত্ররা কাটায় গড়ে আট ঘণ্টা। এতে অবশ্যই তাদের পড়াশোনার বড় ধরনের ক্ষতি হচ্ছে। পিটিআই।