মুঠোফোনে চিকিৎসকের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ঘরে কিংবা বাইরে যেকোনো স্থান থেকেই স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য বাতায়ন ফোনে চিকিৎসাসেবা দিতে একটি ফোন নম্বর চালু করেছে। ওই নম্বরটি হচ্ছে ১৬২৬৩। এই নম্বরে কল করে স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এই হেল্পলাইন দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকে।

এ ছাড়া বিভিন্ন মোবাইল টেলিকম প্রতিষ্ঠান এসব সেবা চালু করেছে। গ্রামীণ, রবি কিংবা বাংলালিংক নম্বর থেকে ৭৮৯ এ ডায়াল করলে আপনি স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো সমস্যার প্রাথমিক সমাধান পাবেন।