মুঠোফোন নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬৬ ৬৬৬৬! এতগুলো ছয় দেখে কতগুলো প্রশ্নবোধক চিহ্ন আপনার মাথায় ভেসে উঠেছে, তা জানা নেই। এটা জানা আছে, এই সাত ছয়ের সমাহার হেলাফেলার কিছু নয়। কারণ এই সংখ্যাটিরই দাম ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড! এবার বেশ বুঝতে পারছি, আপনার মাথায় এখন ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের প্রশ্ন। এই সাত ছয়ের সমাহার আসলে একটি মুঠোফোনের নম্বর। ২০০৬ সালের ২২ মে কাতারে একটি নিলাম হয়েছিল। নিলামটি ছিল দাতব্য কাজের উদ্দেশ্যে। তো কুয়েতের একটি সংবাদ সংস্থার দাবি, সেই নিলামে ওপরের নম্বরটি সবচেয়ে বেশি দামে কেউ একজন কিনে নিয়েছিলেন। নিলামটির আয়োজন করেছিল ন্যাশনাল টেলকো কিউটেল নামের একটি প্রতিষ্ঠান। নিলামের শেষ পর্বে আটটি মুঠোফোন নম্বর টিকে ছিল। শেষতক ১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড জিতে নেয় ৬৬৬ ৬৬৬৬ নম্বরটিই! আর সেটিই এখন দুনিয়ার সবচেয়ে দামি মুঠোফোন নম্বর।ওয়েবসাইট অবলম্বনে