মুঠোফোনে এসএমএস পাঠাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে চিঠি লেখার দিন বুঝি শেষ হলো! একটা সময় যে চিঠি মনের কথা বয়ে নিয়ে যেত প্রিয়জনের কাছে, আজকাল আর তেমনটা চোখে পড়ে না হরহামেশা। এমনকি কাগজে লিখে ছোটখাটো চিরকুট পাঠানের চলও প্রায় নেই। চিরকুটের চাহিদা আজ মেটাচ্ছে মুঠোফোনই।মুঠোফোনে খুদে বার্তা বা এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) বিভাগে গিয়েই মুহূর্তে নিজের মনের কথা লিখে পাঠানো যায় আজকাল। কেই-বা না জানে সে কথা।‘চিঠি লিখতে যেমন ব্যাকরণ পড়তে হয়, তেমনি মুঠোফোনে খুদে বার্তা পাঠাতে কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলা উচিত। কাকে, কীভাবে খুদে বার্তা পাঠাব বা কখন পাঠাব, এগুলো নিয়ে একটু সচেতন হলেই চলবে। আর খুদে বার্তা পাঠাতে অবশ্যই কম কথা লেখা উচিত। এমনিতেও খুদে বার্তা লেখার ক্ষেত্রে মুঠোফোনে অক্ষর (ক্যারেক্টার) সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে।অনেকে বিশেষ দিন বা সময় উপলক্ষে খুদে বার্তা পাঠায়। তবে কাকে পাঠাচ্ছেন, তাঁর সম্পর্কেজানা থাকা জরুরি। এর মাধ্যমে রুচি ও পরিমিতিবোধের পরিচয় পাওয়া যায়।’ বলছিলেন করপোরেট কোচের প্রধান যিশু তরফদার। তিনি জানিয়েছেন কীভাবে ও কখন খুদে বার্তা পাঠানো যেতে পারে সে ব্যাপারে।কাকে পাঠাচ্ছেনকোন ব্যক্তিকে খুদে বার্তা পাঠানো হচ্ছে, তাঁর সম্পর্কে অবগত থাকা ভালো। কারণ, আপনার পরিবারের কাউকে খুদে বার্তা পাঠাতে আপনি যে ভাষা ব্যবহার করবেন, তা বন্ধুদের ক্ষেত্রে অনেক সময়ে নাও ব্যবহার করা হতে পারে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বা নিজের চেয়ে বড় কাউকে খুদে বার্তা পাঠাতে অবশ্যই সতর্কতা দরকার। তা ছাড়া এমন কাউকে খুদে বার্তা পাঠানো উচিত নয়, যাঁর পড়তে সমস্যা হতে পারে। খুদে বার্তায় যাঁরা অভ্যস্ত তাঁদের কাছেই পাঠানো উচিত। খুদে বার্তার ভাষামুঠোফোনে খুদে বার্তা পাঠাতে অবশ্যই ভাষার দিকে লক্ষ রাখুন। বাংলা বা ইংরেজি—কোন ভাষায় লিখবেন, তা আগেই ভেবে নিন। অনেকে বাংলা ভাষা ইংরেজি অক্ষরে লিখে পাঠান, তাতে কোনো সমস্যা নেই। তবে বাংলা বা ইংরেজি যা-ই লেখেন, অবশ্যই খুদে বার্তার ভাষা যেন সহজ হয়, সেদিকে খেয়াল রাখুন।যখন খুদে বার্তাঅপরিচিত লোকের কাছে ফোন করার আগে অবশ্যই খুদে বার্তা পাঠিয়ে তাঁকে জানানো উচিত। কারণ, অনেকে অপরিচিত ফোন রিসিভ করেন না। আর সে ক্ষেত্রে খুদে বার্তাতে অবশ্যই অনুমতি বা অনুরোধ করা যেতে পারে। তবে এর আগে নিজের পরিচয়টা প্রাপকের কাছে পরিষ্কার করা উচিত। এ ছাড়া নিজে ব্যস্ত থাকলে কলারকে তা জানিয়ে খুদে বার্তা পাঠিয়ে দিতে পারেন। পরে নিজে তাঁকে ফোন করতে পারেন। তা ছাড়া গভীর রাতে খুদে বার্তা পাঠালে অনেকে বিরক্ত হতে পারেন। এসব খেয়াল রেখেই খুদে বার্তা পাঠানো উচিত।অযথা নয়হুটহাট কাউকে খুদে বার্তা না পাঠানোই ভালো। অনেক কোম্পানি কম টাকায় বেশি এসএমএসের বিশেষ সুবিধা দেয় বিভিন্ন সময়। এ জন্য অনেকে নির্ধারিত সময় তা শেষ করতে অযথা পাঠাতে থাকেন। এতে যাঁকে পাঠাচ্ছেন, তিনি বিরক্ত হতে পারেন। আপনার সম্বন্ধে তাঁর কাছে বিরূপ ধারণা জন্ম নিতে পারে।এ ছাড়া অনেক টেলিকম কোম্পানি গ্রাহককে খুদে বার্তা পাঠান নিজেদের বিভিন্ন অফার জানাতে। বর্তমানে তা আরও বেড়েছে। অনেকেই বিরক্ত হন এসব খুদে বার্তায়। গ্রাহককে বুঝেই তাই খুদে বার্তা পাঠানো উচিত কোম্পানিগুলোর।মুঠোফোন ব্যবহারকারী শিক্ষার্থী মুহাইমিনুল কবির জানান, বেশ কিছু কোম্পানি তাদের অফারের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন খুদে বার্তায় পাঠিয়ে থাকে। এটি অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে প্রয়োজনেই এসএমএস পাঠানো ভালো।