মুদ্রাবৃক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭০০ সালের দিকে, যুক্তরাজ্যের কিছু কিছু জায়গায় একটা কুসংস্কার চালু ছিল। অনেকেই বিশ্বাস করতেন, কেউ অসুস্থ হলে বনের মাঝে কোনো বৃক্ষে মুদ্রা গুঁজে দিয়ে এলে আরোগ্য লাভ হবে। মুদ্রাটি যদি বৃক্ষের গায়েই লেগে থাকে, তবে আরোগ্য নিশ্চিত। আর কেউ যদি তা তুলে নিয়ে যায়, তবে মুশকিল! আর সে রকমই এক প্রাচীন মুদ্রাবৃক্ষের সন্ধান মিলেছে কদিন আগে। যার গোটা শরীর ভর্তি সে সময়ের ব্রিটিশ মুদ্রা ফ্লোরিন দিয়ে! রিপলি’স বিলিভ ইট অর নট